Menu
হৃদয়ে ঢাকা হেলিকপ্টার রাইড

হৃদয়ে ঢাকা হেলিকপ্টার রাইড

জয়নুল হক সিকদার উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল মনিকা এস্টেট, ধানমন্ডির পশ্চিম পাশে, ঢাকা–১২০৯, বাংলাদেশ
24 Aug, 2026 – 25 Aug, 2026
10:00 AM – 5:30 PM
Book Your Slots
Event Description

হৃদয়ে ঢাকা ৪১৬ – হেলিকপ্টার রাইড

রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে বিশেষ ‘হৃদয়ে ঢাকা হেলিকপ্টার রাইড’। ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও আধুনিক নগরজীবনকে আকাশ থেকে উপভোগ করার এক অনন্য সুযোগ তৈরি করবে এই আয়োজন।

আগামী ২৪ আগস্ট ২০২৬ তারিখে পশ্চিম ধানমন্ডির জয়নুল হক সিকদার উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের হেলিপ্যাডে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে হেলিকপ্টার রাইডের যাত্রা শুরু হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম প্রধান অতিথি এবং জাতীয় সংসদের ঢাকা-৯ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হামিদুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল রহমান সভাপতিত্ব করবেন।

উদ্বোধনের পর থেকে ৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত প্রতিদিন বিকেল ৩:০০টা থেকে ৫:৫০টা পর্যন্ত ‘হৃদয়ে ঢাকা হেলিকপ্টার রাইড’ পরিচালিত হবে।

এই বিশেষ আয়োজনের মাধ্যমে ঢাকাকে নতুন এক দৃষ্টিকোণ থেকে দেখার পাশাপাশি পরিবার, বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে উপভোগ করা যাবে একটি স্মরণীয় আকাশযাত্রা।

‘হৃদয়ে ঢাকা ৪১৬’—ইতিহাসের শহর ঢাকাকে দেখুন এবার আকাশের চোখে।

Tickets

Select your preferred ticket category.

No ticket categories are currently available.