Menu
প্রজেক্ট লেডিল্যান্ড ২০২৬ - চট্টগ্রাম

প্রজেক্ট লেডিল্যান্ড ২০২৬ - চট্টগ্রাম

Chattogram Theatre Institute
24 Aug, 2026 – 25 Aug, 2026
7:00 PM – 9:00 PM
Buy Ticket Now
Event Description

লেডিল্যান্ডে সুলতানার প্রথম ভ্রমণের পর কেটে গেছে ১২১ বছর!

আজকের লেডিল্যান্ড এক সমৃদ্ধ রাজ্য, চারদিকে সবার জন্য সমান সুযোগ-সুবিধা, অসাধারণ সম্প্রীতি। পুরুষ ও নারী সবাই এখানে স্বাধীনভাবে, মর্যাদার সাথে নিজেদের মেধা ও স্বপ্নকে প্রকাশ করতে পারছেন। প্রযুক্তির ঝুটঝামেলা এখানে অদৃশ্য, মানুষ এসেছে প্রকৃতির আরও কাছাকাছি।

সব মিলিয়ে এটি যেন প্রায় এক নিখুঁত পৃথিবী! সূর্য ডোবার আগ পর্যন্ত...

জনসংখ্যার অর্ধেক অংশের বিনিময়ে পাওয়া শান্তি-সম্প্রীতির কি আসলেই কোনো মূল্য আছে?

লেডিল্যান্ডের বাতাসে আজ পরিবর্তনের হাওয়া! এখানকার বাসিন্দারা কি প্রস্তুত এর জন্য? সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব এখন তাদের।

সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তাদের এ কাজে?

সংক্ষিপ্ত ক্রেডিট:

প্রযোজনায়: হারস্টোরি ফাউন্ডেশন (HerStory Foundation)

সহযোগিতায়: ব্রিটিশ কাউন্সিল এবং উইমেন অব দ্য ওয়ার্ল্ড (WOW) ফাউন্ডেশন

যোগাযোগ: বাপ্পী: +880 1911-495422, সোহান: +880 1757-348836

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৯০৫ সালের বিখ্যাত সায়েন্স-ফিকশন গল্প 'সুলতানা'স ড্রিম' (সুলতানার স্বপ্ন) থেকে অনুপ্রাণিত একটি অংশগ্রহণমূলক থিয়েটার প্রযোজনা।

 

____________________

 

Sultana / Maisha Masfica Tanisa

Sutrodor / Tawsiad Shaolin

Sara / Priti Das

Shishir / Salim Shadman (Sasha)

Robots / Israt Jahan Ikra

Dadima / Juliet Rajeena Quiah

Kolpona / Muntasrin Rahman (Mim)

Bidut / Dipu Mahmud

Momo / Afrida Amir

Taj / Ohiduzzaman (Tony)

 

Produced by HerStory Foundation 

Supported by the British Council’s Women of the World (WOW) Foundation grant.

 

Inspired by Sultana's Dream by Begum Rokeya Sakhawat Hossain 

Written by Zohra Binte Zaman

Co-writters Anika Bushra Shoshee, Nafisa A. Iqbal, Upama Adhikary

Edited by Khandakar Imdadul Haque Sohan, Katerina Don, Risana Nahreen Malik, Wajed al-Rahman

 

Stage Direction Wajed al-Rahman

Production Manager Bappy Ameen

Co-Producer Risana Nahreen Malik, Khandakar Imdadul Haque Sohan

Art Direction and Backgrounds | Hridita Anisha

Props Design | Urukku.Bangladesh, Taranum Nirbir, Manzoor Real, Faiza Fairooz (Rhimjhim)

Light Design | Junaid Eusuf

Crescent Arc Design | Rashed Chowdhury, Rizat Hasan, Debjoti Barman Katha, Fatima Kamal Anonna (Dehsar Works)

Music and Disco Visualiser | J0N4K1 / জোনাকি

Composition | Death Wail

Shadow Puppeteer | Shafrin Islam

Shadow Puppet Assistant | Anika Tabassum Nuzhat

Animation | Fahim Arif

Motion Animation| Shahriar Tarvir 

Choreography | Shovan Surjo

Costume | Bushra Islam Labonno

Make-up | Robin Ahmed

Stage Assistants | Md. Tanvir Jaman

Communication Design | Tanaya Sayma

Volunteer Coordination | Senin Chowdhury

Videography Hamid Hossen

Sound Operator | Suma Ghosh

Gratitude
Dehsar Works, Urukku Bangladesh, Shala Space, Mallik Yishorja and the brilliant students of Jadur Kathi, Centre for Astronomy Space Science and Astrophysics, Bangladesh (CASSA) of IUB, Brio and Epi restaurants, Maria and Shakil, Abrar Shams Chowdhury, Muhtasim Hossain, Sizan Jim, Nazzim Rabbi.

Volunteers: Jahin Labiba, Nazifa Mubassera, Nabila Hasan, MD RATUL HASAN, Mst.Sanjida Akter Riya, Ahmed Rafi, Tasnima Razzaque Zulfa, Rico, Mehzabeen Haque Mrittika, Zumaina.

প্রজেক্ট লেডিল্যান্ড ২০২৬-এ লিঙ্গভিত্তিক বৈষম্য এবং সামাজিক বিধিনিষেধের মতো সংবেদনশীল বিষয় তুলে ধরা হয়েছে। এতে দর্শকদের ভোটের ভিত্তিতে গল্পের বিভিন্ন মোড় নির্ধারিত হবে। তাই দর্শকদের বিবেচনা করে দেখার অনুরোধ করা হচ্ছে।

সব টিকিট প্রাপ্যতা সাপেক্ষে বিক্রি করা হবে।

অনলাইনে অথবা ভেন্যু থেকে টিকিট (প্রাপ্যতা সাপেক্ষে) কেনা যাবে।

প্রতিটি টিকিট শুধু একজন ব্যক্তির জন্য এবং টিকিটে উল্লিখিত নির্দিষ্ট তারিখ ও প্রদর্শনীর জন্য বৈধ।

প্রবেশের জন্য একটি বৈধ টিকিট (ডিজিটাল কিউআর কোড বা প্রিন্ট করা কপি) আবশ্যক। শিশুদের জন্যও টিকিট আবশ্যক, যদি তাদের জন্য আলাদা আসন প্রয়োজন হয়।

আসন নিশ্চিত করতে বুকিং-এর সময় সম্পূর্ণ মূল্য পরিশোধ করতে হবে।

মূল্য বাংলাদেশি টাকায় (৳) উল্লেখ করা হয়েছে এবং এতে প্রযোজ্য প্ল্যাটফর্ম/বুকিং ফি অন্তর্ভুক্ত, যদি না এটি আলাদাভাবে উল্লেখ করা থাকে।

প্রদর্শনীর গেট বিকাল ৬টা ৩০ মিনিটে (১৮:৩০) খোলা হবে।

আসন ব্যবস্থা নির্ধারিত, যা টিকিটে উল্লেখ থাকবে।

অসদাচরণের ক্ষেত্রে আয়োজকরা প্রবেশাধিকার বাতিল বা ভেন্যু থেকে অপসারণের অধিকার সংরক্ষণ করেন।

ব্যক্তিগত কারণে টিকিট ফেরতযোগ্য বা বিনিময়যোগ্য নয়।

আয়োজক কর্তৃক কোনো প্রদর্শনী বাতিল হলে টিকিটধারীদের সম্পূর্ণ অর্থ ফেরত অথবা প্রযোজ্য ক্ষেত্রে বিকল্প তারিখের টিকিট প্রদান করা হবে।

আয়োজকরা অভিনয়শিল্পী, সময় বা অনুষ্ঠানসূচিতে প্রয়োজনীয় পরিবর্তন আনার অধিকার সংরক্ষণ করেন। এ ধরনের পরিবর্তন টিকিট ফেরতের কারণ হিসেবে গণ্য হবে না।

প্রদর্শনী স্থগিত হলে বা ভেন্যু পরিবর্তন হলে আপনার টিকিট পুনর্নির্ধারিত তারিখ বা নতুন ভেন্যুর জন্য বৈধ থাকবে। শুধু যারা পুনর্নির্ধারিত প্রদর্শনীতে অংশ নিতে পারবেন না, তাদের জন্য ঘোষণার ৩ দিনের মধ্যে অনুরোধের ভিত্তিতে অর্থ ফেরতের বিষয়টি বিবেচনা করা হবে।

অর্থ ফেরতের অনুরোধ বুকিং রেফারেন্স নম্বরসহ arefin@cholpori.com-এ পাঠাতে হবে এবং তা মূল পেমেন্ট পদ্ধতিতে ১৪ কার্যদিবসের মধ্যে সমাধান করা হবে।

ফটোগ্রাফি ও রেকর্ডিং

প্রদর্শনীতে উপস্থিত থাকার মাধ্যমে দর্শকরা ডকুমেন্টেশন ও প্রচারণামূলক উদ্দেশ্যে আয়োজক কর্তৃক ছবি তোলা বা ভিডিও করার সম্মতি প্রদান করবেন। তবে তা না চাইলে আগে থেকে অভ্যর্থনায় নিযুক্ত সদস্যদের জানাতে হবে।

 

কোনো প্রশ্ন, অভিযোগ বা বিশেষ সহায়তার জন্য যোগাযোগ করুন বাপ্পী আমীনের সাথে, +৮৮০ ১৯১১-৪৯৫৪২২ নম্বরে।

Tickets

Select your preferred ticket category.

Row 1 & 2 - 25th

Available

Row 3 to 6 - 25th

Available

Row 1 & 2 - 25th

Available

Row 3 to 6 - 25th

Available